পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনের মাধ্যমে অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়
মোঃ জুবায়ের হোসেন, প্রতিনিধি, গোপালগঞ্জ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিল ও মিলনমেলার মধ্য দিয়ে এই নতুন কমিটির শুভ উদ্বোধন করা হয়।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই অ্যাসোসিয়েশনে ৫০ জন নির্বাহী সদস্য রয়েছেন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক চন্দন দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। কমিটির অন্যান্য সদস্যগণও বর্তমানে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান, জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্য এবং বর্তমান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যরা ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দক্ষতা প্রমাণ করেছেন।
এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং, কাউন্সেলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বিভাগকে বিশ্বজুড়ে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সংগঠন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন