নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল ছাড়ুন’: শাহজাহান চৌধুরীর হুঁশিয়ারি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, যারা মাদক কারবার করেন- তারা আমার দলে থাকলে সরে যান, ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যায় টেকনাফে এক ‘শোকরানা সভা ও ইফতার মাহফিলে’ তিনি এই কড়া বার্তা দেন।

শাহজাহান চৌধুরী স্পষ্ট করে বলেন, "যারা মাদক কারবার করেন—তারা আমার দলে থাকলে সরে যান। ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান।" তিনি একটি মাদকমুক্ত নিখুঁত উখিয়া-টেকনাফ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দলে নতুন নেতৃত্বের আগমণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "আমি না থাকলে দল চলবে না, এমনটা ভাববেন না। যোগ্য অনেক নতুন নেতা আছেন যারা আরও ভালো নেতৃত্ব দিতে পারবেন।"

সীমান্তের কালোবাজারি রোধে টেকনাফ বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি অচিরেই বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দেন।

শাহজাহান চৌধুরী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদেরও সদস্য ছিলেন এবং সাবেক হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিজ্ঞতার নিরিখে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল ছাড়ুন’: শাহজাহান চৌধুরীর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, যারা মাদক কারবার করেন- তারা আমার দলে থাকলে সরে যান, ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যায় টেকনাফে এক ‘শোকরানা সভা ও ইফতার মাহফিলে’ তিনি এই কড়া বার্তা দেন।

শাহজাহান চৌধুরী স্পষ্ট করে বলেন, "যারা মাদক কারবার করেন—তারা আমার দলে থাকলে সরে যান। ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান।" তিনি একটি মাদকমুক্ত নিখুঁত উখিয়া-টেকনাফ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দলে নতুন নেতৃত্বের আগমণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "আমি না থাকলে দল চলবে না, এমনটা ভাববেন না। যোগ্য অনেক নতুন নেতা আছেন যারা আরও ভালো নেতৃত্ব দিতে পারবেন।"

সীমান্তের কালোবাজারি রোধে টেকনাফ বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি অচিরেই বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দেন।

শাহজাহান চৌধুরী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদেরও সদস্য ছিলেন এবং সাবেক হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিজ্ঞতার নিরিখে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত