নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইফতারে আপেলের বিকল্প ‘কুল’: মাগুরায় চাহিদা তুঙ্গে

চলছে পবিত্র রমজান মাস। সারা দিনের রোজা শেষে ইফতারের সময় শরীরের ক্লান্তি দূর করতে ফলের গুরুত্ব অপরিসীম। আর সেই ইফতারের থালায় প্রিয় ফল হিসেবে স্থান পেয়েছে বাহারি রঙের দেশি ফল কুল।

জেলা প্রতিনিধি, মাগুরা

পবিত্র রমজান মাসে ইফতারের থালায় পুষ্টি ও স্বাদের যোগান দিতে মাগুরা জেলাজুড়ে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দেশি ফল কুল। আমদানিকৃত বিদেশি ফলের আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষ এখন সাশ্রয়ী ও পুষ্টিকর এই মৌসুমি ফলের দিকেই ঝুঁকছেন।

মাগুরা সদর, শ্রীপুর এবং শালিখা আড়পাড়া বাজার ঘুরে দেখা গেছে, লাল, সবুজ ও হলুদাভ বাহারি জাতের কুলে ভরে উঠেছে দোকানগুলো। বর্তমানে বাজারে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আপেল, আঙুর বা কমলার তুলনায় দাম অনেক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো কুলকেই ইফতারের প্রধান ফল হিসেবে বেছে নিচ্ছেন।

শালিখা আড়পাড়া বাজারের বিক্রেতা জহুর ও জাহাঙ্গীর জানান, রমজান শুরু হওয়ার পর থেকে কুলের বিক্রি কয়েকগুণ বেড়েছে। একেকজন বিক্রেতা দিনে প্রায় দুই মণ পর্যন্ত কুল বিক্রি করছেন। কুলের পাশাপাশি দেশি পেয়ারার চাহিদাও বেশ ভালো।

পুষ্টিবিদদের মতে, কুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট। দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফল অত্যন্ত কার্যকর।

ক্রেতা জসিম উদ্দিন বলেন, "বিদেশি ফলের যে দাম, তাতে কুলই এখন আমাদের ভরসা। এটা যেমন টাটকা, তেমনি পুষ্টিকর।" অন্যদিকে, বাজারে ভালো সরবরাহ ও চাহিদা থাকায় স্থানীয় কৃষকরাও লাভবান হচ্ছেন। সব মিলিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ইফতারের টেবিল সাজাতে 'কুল' হয়ে উঠেছে সাধারণ মানুষের প্রিয় অনুষঙ্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইফতারে আপেলের বিকল্প ‘কুল’: মাগুরায় চাহিদা তুঙ্গে

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত