নজর বিডি

মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে নিলৃ মুন্সি হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে কমলাপুর গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মানববন্ধন শেষে কমলাপুর স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ র‍্যালি বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিলু মুন্সিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে নিলৃ মুন্সি হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে কমলাপুর গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মানববন্ধন শেষে কমলাপুর স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ র‍্যালি বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিলু মুন্সিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত