নজর বিডি

সংসদ অধিবেশনকে সামনে রেখে বিএনপির এমপিদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মশালা করাচ্ছে বিএনপি। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে।

শনিবার (৭ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়।

সকালের সেশনে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা অংশ নেবেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুক।

কর্মশালায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, মূলত সংসদীয় বিধি-বিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় আচরণ সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই বিশেষ আয়োজন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন মুখ। নবীন এসব সদস্যদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ।

এর আগে গত শুক্রবার (৬ মার্চ) দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনের অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা এবং রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছিলেন।

আগামী ১২ মার্চ বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সংসদ অধিবেশনকে সামনে রেখে বিএনপির এমপিদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মশালা করাচ্ছে বিএনপি। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে।

শনিবার (৭ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়।

সকালের সেশনে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা অংশ নেবেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুক।

কর্মশালায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, মূলত সংসদীয় বিধি-বিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় আচরণ সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই বিশেষ আয়োজন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন মুখ। নবীন এসব সদস্যদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ।

এর আগে গত শুক্রবার (৬ মার্চ) দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনের অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা এবং রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছিলেন।

আগামী ১২ মার্চ বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত