আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সাবিতা সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) আছের আলী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিরাঞ্জন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, আব্দুল কাইয়ুম জমাদার, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম খান ও আরিফুজ্জামান নয়নসহ অনেকে।
বক্তারা বলেন, মানবসভ্যতার বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী-পুরুষ একে অপরের পরিপূরক। দেশের উন্নয়নে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পোশাক শিল্প, আইসিটি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা সাফল্যের স্বাক্ষর রাখছে।
এ সময় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়। ১৯০৮ সালে নিউইয়র্কে প্রায় ১৫ হাজার নারী কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটাধিকারের দাবিতে আন্দোলনে অংশ নেন। পরে ১৯১০ সালে কোপেনহেগেনে এক আন্তর্জাতিক নারী সম্মেলনে নারী অধিকারকর্মী ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন শুরু করে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন