নজর বিডি
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলাদেশ

গোপালগঞ্জ   স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া  “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ (রোববার) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।   গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ। নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সমাজে নারীর অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় বক্তারা একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সভায় নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশ

গোপালগঞ্জ   স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া  “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ (রোববার) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।   গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ। নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সমাজে নারীর অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় বক্তারা একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সভায় নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত