নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচন পূর্ব অঙ্গীকার পূরণ করবার পথে চলছে। আল্লাহতালার কাছে আমরা শুকরিয়া আদায় করছি।

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সুবিধাই নয়, এটি নারীদের ক্ষমতায়নের একটি বড় শক্তি।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “পুরুষেরা অনেক সময় মা-বোনদের মূল্যায়ন করতে চায় না। ফ্যামিলি কার্ড ও অর্থ হাতে থাকলে পরিবারের প্রধান হিসেবে নারীদের অবস্থান দৃঢ় হবে।”

বর্তমানে দেশের ১৪টি ইউনিয়নে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হলেও দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছাবে। এমনকি নারী জেলা প্রশাসকও (ডিসি) এই কার্ড পাবেন বলে তিনি উল্লেখ করেন।

আগামী অর্থবছর থেকে জেলায় মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু এবং বিমানবন্দর চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পাশাপাশি শিক্ষিত তরুণদের জন্য আইটি ট্রেনিংয়ের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

যুবসমাজকে রক্ষা করতে পুলিশ-প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি বলেন, “কারও হতাশ হওয়ার প্রয়োজন নেই। আপনারা সবাই কার্ড পাবেন, শুধু একটু ধৈর্য ধরুন। আমরা আপনাদের সেবক হিসেবে আমৃত্যু কাজ করে যেতে চাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত