অমর একুশে বইমেলায় ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব
অমর একুশে বইমেলা উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি-র কবি শামসুর রাহমান মিলনায়তনে লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টায় বর্ণাঢ্য আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ডাঃ কে এম বাবর, এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দৈনিক দৈনিক সময়ের আলো-র উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা প্রতিষ্ঠান দশমিক প্রকাশনী-র স্বত্বাধিকারী দীপান্ত রায়হান।
বক্তারা বলেন, ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থটি বাংলাদেশের সমকালীন রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও কারাবরণের নানা অজানা অধ্যায় সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বক্তারা আরও বলেন, এটি শুধু একটি জীবনীগ্রন্থ নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রামাণ্য দলিল হিসেবেও বিবেচিত হতে পারে।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক সাবরিনা বিনতে শুভ্রা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অদম্য রাজনৈতিক জীবন ও নিরবচ্ছিন্ন সংগ্রাম আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই এই গ্রন্থটি রচনার প্রয়াস পেয়েছি।” তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, দশমিক প্রকাশনী থেকে প্রকাশিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থটি চলমান অমর একুশে বইমেলা-র ৯২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন