নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতারণা ও আর্থিক জালিয়াতি প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল ফ্রড সামিট’-এ অংশ নিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ১৬ থেকে ১৭ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইন্টারপোলের যৌথ আয়োজনে এই সামিটে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশ নেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদনের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর নির্ধারিত হলেও ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট ফ্লাইট সংকটে টিকিট পাওয়া সাপেক্ষে তার অংশগ্রহণ নির্ভর করছে। সরকারি আদেশ অনুযায়ী, এই সফরের যাতায়াত ও আবাসন ব্যয় আয়োজক সংস্থাগুলো বহন করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন