নজর বিডি

জামালপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই-মিলন

জামালপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন মিলন।

তিনি বলেন, ক্ষমতার লোভে নয়, বরং জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি দিনরাত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনি উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনি মাঠে ব্যাপক গণসংযোগও করছেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে রুহুল আমীন মিলন নির্বাচনি মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারেন। ইতোমধ্যে তাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। এলাকার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

রুহুল আমীন মিলন বলেন, “জামালপুর উপজেলাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করে একটি সমৃদ্ধশালী মডেল উপজেলা গঠনই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। অসহায়, বঞ্চিত ও লাঞ্ছিত মানুষের পাশে থেকে সেবা করতে চাই।”

পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে উপজেলাবাসীর প্রত্যাশা পূরণ সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি উপজেলাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জামালপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই-মিলন

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত