নজর বিডি

মেয়র হিসেবে রিশাদ রেজওয়ানকে দেখতে চায় জামালপুর পৌরবাসী

আসন্ন পৌরসভা নির্বাচনে রিশাদ রেজওয়ানকে মেয়র হিসেবে দেখতে চান জামালপুর পৌরবাসী। নির্বাচনকে সামনে রেখে তিনি দিনরাত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দিবসকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।

এছাড়া নেতাকর্মী ও দলের সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। পৌরবাসীর মতে, তিনি একজন যোগ্য ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। বর্তমানে তিনি জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে তাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে রিশাদ রেজওয়ানকে ঘিরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে। পৌর এলাকার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জামালপুর পৌরসভাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রিশাদ রেজওয়ান। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব।

তিনি আরও বলেন, “জামালপুর পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে একটি উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মেয়র হিসেবে রিশাদ রেজওয়ানকে দেখতে চায় জামালপুর পৌরবাসী

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

আসন্ন পৌরসভা নির্বাচনে রিশাদ রেজওয়ানকে মেয়র হিসেবে দেখতে চান জামালপুর পৌরবাসী। নির্বাচনকে সামনে রেখে তিনি দিনরাত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দিবসকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।

এছাড়া নেতাকর্মী ও দলের সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। পৌরবাসীর মতে, তিনি একজন যোগ্য ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। বর্তমানে তিনি জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে তাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে রিশাদ রেজওয়ানকে ঘিরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে। পৌর এলাকার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জামালপুর পৌরসভাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রিশাদ রেজওয়ান। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব।

তিনি আরও বলেন, “জামালপুর পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে একটি উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত