নজর বিডি

খাস জমি দখল করে যুবদল নেতার ভবন নির্মাণের অভিযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শিহাব খান স্বাধীন (৫১)-এর বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শেখরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সালাহউদ্দিন খানের ছেলে শিহাব খান স্বাধীন সরকার পরিবর্তনের পর শেখরনগর মৌজায় প্রায় ৭ শতাংশ খাস জমি দখলে নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন।

স্থানীয়দের দাবি, ভূমি অফিসের নাকের ডগায় বসেই দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। এ ঘটনায় শেখরনগর ইউনিয়নের তহশিলদার মো. কুতুবউদ্দিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, খাস জমি দখলের বিষয়টি তারা একাধিকবার তহশিলদারকে অবগত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শেখরনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল খানের বাড়ির পশ্চিম পাশে ওই খাস জমি দখল করে ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শেখরনগর ইউপি তহশিলদার মো. কুতুবউদ্দিন বলেন, “সরকারি জমিতে পাকা ভবন নির্মাণের বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খাস জমি দখল করে যুবদল নেতার ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শিহাব খান স্বাধীন (৫১)-এর বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শেখরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সালাহউদ্দিন খানের ছেলে শিহাব খান স্বাধীন সরকার পরিবর্তনের পর শেখরনগর মৌজায় প্রায় ৭ শতাংশ খাস জমি দখলে নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন।

স্থানীয়দের দাবি, ভূমি অফিসের নাকের ডগায় বসেই দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। এ ঘটনায় শেখরনগর ইউনিয়নের তহশিলদার মো. কুতুবউদ্দিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, খাস জমি দখলের বিষয়টি তারা একাধিকবার তহশিলদারকে অবগত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শেখরনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল খানের বাড়ির পশ্চিম পাশে ওই খাস জমি দখল করে ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শেখরনগর ইউপি তহশিলদার মো. কুতুবউদ্দিন বলেন, “সরকারি জমিতে পাকা ভবন নির্মাণের বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত