নজর বিডি

জনগণের প্রত্যাশা পূরণই তারেক রহমানের লক্ষ্য: মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ–দুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব এবং ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবনের কনফারেন্স রুমে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাহবুবের রহমান শামীম বলেন, "বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনী ওয়াদা মোতাবেক ইতোমধ্যে 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।"

দ্বীপ উপজেলা হাতিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন। অতীতের উন্নয়ন বঞ্চনার ইতিহাস মুছে দিয়ে হাতিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি সরকার। আমরা চাই দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে।"

হাতিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকার দ্রুতগতিতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। এই লক্ষ্য পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণই তারেক রহমানের লক্ষ্য: মাহবুবের রহমান শামীম

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ–দুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব এবং ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবনের কনফারেন্স রুমে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাহবুবের রহমান শামীম বলেন, "বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনী ওয়াদা মোতাবেক ইতোমধ্যে 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।"

দ্বীপ উপজেলা হাতিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন। অতীতের উন্নয়ন বঞ্চনার ইতিহাস মুছে দিয়ে হাতিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি সরকার। আমরা চাই দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে।"

হাতিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকার দ্রুতগতিতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। এই লক্ষ্য পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত