সন্ধ্যা সোয়া ৭টায় বৃষ্টিতে বন্ধ হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় বল মাঠে গড়াতে যাচ্ছে। বৃষ্টি থেমেছে আরও আগেই। তবে মাঠ খেলার উপযোগী করে রাত ৯টা ৩৫ মিনিটে পুনরায় ম্যাচটি শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টির বাধা কাটিয়ে পুনরায় খেলা শুরু হচ্ছে। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টা ৩৫ মিনিটে ম্যাচটি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিশিয়ালরা।
তবে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩২ ওভার নির্ধারণ করা হয়েছে, যেখানে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৩ রান।
সন্ধ্যা সোয়া ৭টায় যখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়, তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান। সেই হিসেবে সিরিজ নিশ্চিতের মিশনে লিটন দাস ও তাওহীদ হৃদয়দের বাকি ২৫.৩ ওভারে আরও ২১৬ রান সংগ্রহ করতে হবে।
ম্যাচের পরিবর্তিত নিয়মাবলী পাওয়ার প্লে ১-৭ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮-২৬ ওভার দ্বিতীয় এবং ২৭-৩২ ওভার পর্যন্ত তৃতীয় পাওয়ার প্লে কার্যকর হবে। বোলিং কোটা পাকিস্তানের দুজন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিনজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বল করতে পারবেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ২৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাজ সাদাকাত ৭৫, সালমান আগা ৬৪ এবং মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান (১২), তানজিদ তামিম (১) ও নাজমুল হোসেন শান্ত (০) দ্রুত বিদায় নিলেও ক্রিজে অপরাজিত আছেন লিটন ও হৃদয়।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন