নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক গ্রেপ্তার

সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আরজি নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি ইফতার মাহফিলে যোগ দিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

নওগাঁ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আরজি নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি ইফতার মাহফিলে যোগ দিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

নওগাঁ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত