গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে একটি পুকুর থেকে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রহমত উল্লাহ শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের তিন মাস পর তৌহিদ ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাকুড়ি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তৌহিদ ইসলাম গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের আকতার আলী মোল্লার ছেলে। গত বছরের ১৬ ডিসেম্বর তিনি নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাকুড়ি গ্রামের হিন্দুপাড়া এলাকার একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করছিলেন স্থানীয় বাসিন্দারা। পরিষ্কার করার একপর্যায়ে তারা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে জানা যায়, এটি গত ডিসেম্বর থেকে নিখোঁজ থাকা তৌহিদ ইসলামের মরদেহ।
মুকসুদপুর থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর এভাবে মরদেহ উদ্ধারের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন