নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক, গোপালপুর (টাঙ্গাইল) 

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, "মানুষের আঙুলের ভোটের কালি মোছার আগেই সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।"

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় 'রাজখাল খনন প্রকল্প'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কৃষকদের সহায়তায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে 'কৃষি কার্ড' কর্মসূচির উদ্বোধন করা হবে।

দেশের সেচব্যবস্থা সচল রাখা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। প্রতিমন্ত্রী জানান সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে। রাজখাল খননের মধ্য দিয়ে আজ টাঙ্গাইল জেলায় এই খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো।জেলার অন্যান্য মৃতপ্রায় বা ভরাট হয়ে যাওয়া খালগুলোও পর্যায়ক্রমে খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো: আব্দুস সালাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: মৎস্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক, গোপালপুর (টাঙ্গাইল) 

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, "মানুষের আঙুলের ভোটের কালি মোছার আগেই সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।"

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় 'রাজখাল খনন প্রকল্প'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কৃষকদের সহায়তায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে 'কৃষি কার্ড' কর্মসূচির উদ্বোধন করা হবে।

দেশের সেচব্যবস্থা সচল রাখা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। প্রতিমন্ত্রী জানান সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে। রাজখাল খননের মধ্য দিয়ে আজ টাঙ্গাইল জেলায় এই খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো।জেলার অন্যান্য মৃতপ্রায় বা ভরাট হয়ে যাওয়া খালগুলোও পর্যায়ক্রমে খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো: আব্দুস সালাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত