নিজস্ব প্রতিবেদক, রংপুর:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে সপরিবারে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের ৩ জন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শুরু হওয়ায় আজ সকালে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী ও এক ছেলে নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তাদের একমাত্র কন্যাসন্তান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন