নজর বিডি

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বললেন উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা জানিয়ে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম ২৮ দিনে গৃহীত ২৮টি প্রধান পদক্ষেপের কথা তুলে ধরেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। এই পদক্ষেপগুলোকে জনগণের প্রতি দায়বদ্ধতার ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ ও নির্বাচনী অঙ্গীকার পূরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে মাহদী আমিন এই বিস্তারিত তথ্য তুলে ধরেন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা জানান, রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে প্রধানমন্ত্রী জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিচ্ছেন।

৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক ২৫০০ টাকা করে সহায়তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা।

১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির সূচনা।

প্রধানমন্ত্রীর ভিভিআইপি প্রটোকল হ্রাস, এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিল এবং কর্মকর্তাদের ৯টার মধ্যে অফিসে উপস্থিতি নিশ্চিতকরণ।

প্রতি বছর পুনর্ভর্তি ফি বাতিল, বিদেশে উচ্চশিক্ষায় জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগসহ ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ।

বকেয়া বেতন ও বোনাস পরিশোধে রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণ।

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিতকরণ এবং নারীদের জন্য ‘পিংক বাস’ চালুর নির্দেশ।

মাহদী আমিন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, এই উদ্যোগগুলো আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে এবং নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বললেন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত