নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

জামালপুরে ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

৪০ পিস ইয়াবা

জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা ও তাদের দুই সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ মার্চ) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— জেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

জামালপুর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেলান্দহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে দুইজন স্থানীয় ছাত্রদলের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়া গেছে।

জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই বিষয়ে বক্তব্য জানতে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জামালপুরে ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

৪০ পিস ইয়াবা

জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা ও তাদের দুই সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ মার্চ) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— জেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

জামালপুর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেলান্দহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে দুইজন স্থানীয় ছাত্রদলের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়া গেছে।

জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই বিষয়ে বক্তব্য জানতে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত