নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী ‘নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল

খাল পুনঃখনন কর্মসূচি

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া স্লুইসগেট সংলগ্ন এলাকায় এক আলোচনা সভার মাধ্যমে এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।

উদ্বোধনকালে প্রধান অতিথি হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কথা চিন্তা করে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মফ করে দিয়েছেন। খাল খননের এই উদ্যোগের ফলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, খাল খননের একটি টাকাও অপচয় হতে দেওয়া হবে না এবং কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।”

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেই এই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করেছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা ও খাল খনন করা হবে। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। টিয়াবুনিয়া খালের এই পুনঃখনন কাজের ফলে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং ভূ-গর্ভস্থ পানির স্তর ঠিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

[caption id="attachment_23976" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পী।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল বাশার, এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। আলোচনা সভা শেষে হুইপ বকুল কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খনন কাজের শুভ উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত