নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

গোপালগঞ্জে ধুরাল খাল পুনঃখনন কাজের উদ্বোধন

দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় ধুরাল খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া  রবিবার (১৬ মার্চ) গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানি।   এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।   বক্তারা তাদের বক্তব্যে জানান, ধুরাল খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে ধুরাল খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় ধুরাল খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া  রবিবার (১৬ মার্চ) গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানি।   এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।   বক্তারা তাদের বক্তব্যে জানান, ধুরাল খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত