নজর বিডি

অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ক্ষমা চান।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’

তিনি আরও উল্লেখ করেন যে, গত কয়েক দিনে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, বয়োজ্যেষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধাদের কাছ থেকে তিনি গঠনমূলক আলোচনার ব্যাপারে দিকনির্দেশনা পেয়েছেন। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থেকে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন এই এনসিপি নেতা।

নিজের আত্মিক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ক্ষমা চান।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’

তিনি আরও উল্লেখ করেন যে, গত কয়েক দিনে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, বয়োজ্যেষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধাদের কাছ থেকে তিনি গঠনমূলক আলোচনার ব্যাপারে দিকনির্দেশনা পেয়েছেন। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থেকে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন এই এনসিপি নেতা।

নিজের আত্মিক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।’

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত