গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাশকতা মামলায় মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নায়েব আলী খান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।কাশিয়ানী উপজেলা প্রতিনিধি
বুধবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে এবং বর্তমানে স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা নাশকতা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে নায়েব আলী খানকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার দিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী ধারালো দা, করাত, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পরদিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত নায়েব আলী খানকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন