প্রতিবেদক: রাহমাতুল্লাহ সেখ
? গোপালগঞ্জ প্রতিনিধি
২২ তারিখ, রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত এ সভায় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় সভাপতিত্ব করেন ইমাদুল সরদার এবং সঞ্চালনা করেন মেম্বার রাকিব সিকদার। এতে গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “আসলাম মুন্সি একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তি। তিনি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।”
নিজ বক্তব্যে আসলাম মুন্সি বলেন, “আপনারা যদি আমাকে সমর্থন করেন, দোয়া করেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আপনাদের সুখে-দুঃখে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি।”
সভায় উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার রাকিব সিকদার, সাবেক মেম্বার মিলু শেখ, জাহাঙ্গীর মুন্সি, ফুল মিয়া, পল্লী চিকিৎসক রফিক শেখ, কবির মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও যুবক, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তারা আরও বলেন, “আমরা একজন শিক্ষিত, ন্যায়পরায়ণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সমাজসেবীকে নির্বাচিত করতে চাই।”
সভা শেষে উপস্থিত সবাই আসলাম মুন্সির প্রতি সমর্থন ও দোয়া জানান এবং তার পাশে থাকার অঙ্গীকার করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন