নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ডুমুরিয়ায় চুকনগর চেস ক্লাবের ৫ম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

চুকনগর চেস ক্লাবের আয়োজনে সকাল ১১টায় ডুমুরিয়া চুকনগর ডিগ্রী কলেজ‌ চতুর্থ তলায় মিলনায়তনে ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৫ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দাবা টুর্নামেন্ট-২০২৬

শিশুদের খেলাধুলামুখী করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে খুলনার ডুমুরিয়ায় শুরু হয়েছে ‘চুকনগর চেস ক্লাব ৫ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২৭ মার্চ) সকালে চুকনগর ডিগ্রি কলেজের চতুর্থ তলার মিলনায়তনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুকনগর চেস ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

[caption id="attachment_24177" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলালউদ্দিন। চুকনগর চেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ এনায়েত হোসেন, সভাপতি, এসিপিবি। আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি, এসিপিবি। শওকত বিন ওসমান শাওন, সাধারণ সম্পাদক, এসিপিবি। ডাঃ রতন কুমার পাল, সভাপতি, মর্নিং গ্লোরি চেস ক্লাব।টিপু সুলতান, সভাপতি, এসিপিবি (যশোর শাখা)। আব্দুল হাফিজ মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চুকনগর ডিগ্রি কলেজ। এ্যাড. শহিদ হাসান, সভাপতি, এসিপিবি (সাতক্ষীরা)। শফিকুল ইসলাম গাজী ও আলী আজগর অনন্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন এফ এম ইকবাল হোসেন এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। খেলা পরিচালনার দায়িত্বে (আরবিটার) আছেন আব্দুল্লাহ আল-মামুন ও শেখ খায়রুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও চুকনগর চেস ক্লাবের সদস্য দীপ্তমান বাপ্পি।

আয়োজকরা জানান, এই আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট স্থানীয় দাবাড়ুদের মেধা বিকাশ ও আন্তর্জাতিক রেটিং অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ২৮ মার্চ (শনিবার) সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় চুকনগর চেস ক্লাবের ৫ম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত