নজর বিডি

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ট্রেন দুর্ঘটনা

শুক্রবার (২৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৭ মার্চ রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য ও নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ট্রেন দুর্ঘটনা

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৭ মার্চ রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য ও নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত