নজর বিডি
প্রকাশ : রোববার, ২৯ মার্চ ২০২৬

নোয়াখালীতে রুম থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাসার শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাসার শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাসায় মদ মজুত রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একলাশপুর গ্রামের ‘মা-মনি নিবাস’ নামের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহফুজুর রহমান সাকিব (৩০ একলাশপুর গ্রামের মা-মনি নিবাসের বাসিন্দা। হৃদয় সাহা (৩২) চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা। শিপন চন্দ্র ঘোষ (৩২) আলীপুর গ্রামের বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মা-মনি নিবাসের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নোয়াখালীতে রুম থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাসার শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাসার শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাসায় মদ মজুত রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একলাশপুর গ্রামের ‘মা-মনি নিবাস’ নামের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহফুজুর রহমান সাকিব (৩০ একলাশপুর গ্রামের মা-মনি নিবাসের বাসিন্দা। হৃদয় সাহা (৩২) চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা। শিপন চন্দ্র ঘোষ (৩২) আলীপুর গ্রামের বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মা-মনি নিবাসের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত