নজর বিডি
প্রকাশ : রোববার, ২৯ মার্চ ২০২৬

সরকারি মুকসুদপুর কলেজে সাধারণ সম্পাদক নির্বাচিত মাহবুব হাসান বাবর

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবরকে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সহকর্মী শিক্ষকরা মনে করছেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবেন। তাঁদের প্রত্যাশা—তাঁর নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং একাডেমিক পরিবেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

[caption id="attachment_24296" align="alignnone" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption]

নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবর বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও আস্থা আমার জন্য অনেক বড় প্রেরণা। আমি সবার সহযোগিতা নিয়ে শিক্ষক পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি এ সময় শিক্ষক সমাজের ঐক্য ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

শিক্ষক পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডল এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুবউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে পদাধিকারবলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই কমিটি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সরকারি মুকসুদপুর কলেজে সাধারণ সম্পাদক নির্বাচিত মাহবুব হাসান বাবর

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত