নজর বিডি

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা: আসিফ ও আদিবের হাতে ঢাকার টিকিট

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সিটি নির্বাচন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি করপোরেশনে নিজেদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায়  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া (দলের মুখপাত্র)। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আরিফুল ইসলাম আদিব (ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক)। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) অ্যাডভোকেট তারিকুল ইসলাম (জাতীয় যুবশক্তির আহ্বায়ক)। সিলেট সিটি করপোরেশন (সিসিক) অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল (সিলেট মহানগরের আহ্বায়ক)। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মো. মোবাশ্বের আলী (রাজশাহী মহানগরের আহ্বায়ক)।

প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' এর মাধ্যমে জনগণের অনাস্থা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, আগামী ৬ মাসের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে এবং বর্তমান প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, "২৪-এর অভ্যুত্থানের পর প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সরকার রোডম্যাপ ঘোষণা না করে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করছে।"

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, "বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রশাসক নিয়োগের মাধ্যমে স্বৈরাচারের নীল নকশা বাস্তবায়ন করছে। আমরা চাই অন্তর্বর্তী সরকারের সময়কার অধ্যাদেশ অনুযায়ী দলীয় প্রতীকবিহীন নিরপেক্ষ স্থানীয় নির্বাচন।" এনসিপি নেতারা দাবি করেন, প্রশাসক পদে যারা আছেন, তারা যেন কোনোভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা: আসিফ ও আদিবের হাতে ঢাকার টিকিট

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত