নজর বিডি
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

এনসিপির আহ্বায়ক

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (৩০ মার্চ) সকালে তিনি জেদ্দায় পৌঁছান।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা ও স্বাগত জানান।

পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, নাহিদ ইসলাম সস্ত্রীক এই ওমরাহ সফর করছেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের প্রাক্কালে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এই সফরটি সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

এনসিপির আহ্বায়ক

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (৩০ মার্চ) সকালে তিনি জেদ্দায় পৌঁছান।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা ও স্বাগত জানান।

পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, নাহিদ ইসলাম সস্ত্রীক এই ওমরাহ সফর করছেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের প্রাক্কালে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এই সফরটি সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত