নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের নিজস্ব কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত পে কমিশনের রিপোর্টকে সরাসরি গ্রহণ না করা উচিত।
নতুন পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে বর্তমান সরকারের নিজস্ব কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত পে-কমিশনের রিপোর্ট সরাসরি গ্রহণ না করে নিজস্ব পর্যালোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া উচিত।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, বিগত সরকার তাদের মেয়াদের শেষ সময়ে পে-স্কেল সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছে, তার বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এতে এক ধরনের ‘প্রলম্বিত দায়’ তৈরি হয়েছে। তিনি মনে করেন, বর্তমান নির্বাচিত সরকারের উচিত নিজস্ব কমিশন গঠন করে বিষয়টি বিবেচনা করা। এক্ষেত্রে আগের রিপোর্টিকে কেবল একটি উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে তা প্রশ্নহীনভাবে গ্রহণ করার সুযোগ নেই।
রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পারলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব। অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক শক্তির অভাবে এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও বর্তমান সরকারের জন্য প্রথম বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর ওপর জোর দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, ‘চুরি করা টাকা ফেরত আনতে হবে। দেশের ভেতরে ও বাইরে যেসব সম্পদ জব্দ করা হয়েছে, সেগুলো দ্রুত আইনি প্রক্রিয়ায় বিক্রি করে অর্থ দেশে আনার ব্যবস্থা করতে হবে।’

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন