বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তার দাবি, বিগত ১০ বছরে দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দিয়ে অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।
সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি এই লুটপাট ও অর্থ পাচারকে বিগত আমলের শাসনের একটি নিয়মিত চিত্র হিসেবে অভিহিত করেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল!’
পাচার হওয়া অর্থের বিশালতা বোঝাতে তিনি দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতুর উদাহরণ টেনে আনেন এবং দেশের সম্পদের এই অপচয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন