নজর বিডি
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন করলেন স্ত্রী, থানায় আত্মসমর্পণ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে স্ত্রী নিজেই রক্তমাখা ছুরি নিয়ে টঙ্গী পূর্ব থানায় এসে আত্মসমর্পণ করেন।

পারিবারিক কলহ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই রক্তমাখা ছুরি নিয়ে টঙ্গী পূর্ব থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়ার ৩৭৬ কুদ্দুছ খলিফা রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন অটোচালক রকি (৩৫) ও তার স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫)। দীর্ঘ দিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে স্বামীর চারিত্রিক সমস্যা ও পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেন। এ সময় রকির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পরপরই ভয় পেয়ে অভিযুক্ত স্ত্রী রক্তমাখা ছুরিসহ টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান পিপিএম (সেবা) জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন করলেন স্ত্রী, থানায় আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত