আগামী পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাসাসের সাবেক সহ-সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতি বছরের ন্যায় এবারও সংগীত, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হবে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুব শীঘ্রই পাঁচটি বিশেষ উপকমিটি গঠন করা হবে। এই কমিটিগুলোই সার্বিক কার্যক্রম তদারকি করবে।
সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির জীবনের একটি ঐতিহাসিক অংশ। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে জাসাস বরাবরের মতোই রাজপথে ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় থাকবে।
বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন