ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে তার বাবার হাতে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লাবিব (৪)।
স্থানীয়রা জানান, শিশু লাবিবের মা তার বাবার বাড়িতে থাকতেন। লাবিবের বাবা সোহাগের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক এবং একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। এসব কারণে মা লাবিবকে নিয়ে নানার বাড়িতে থাকতেন।
বুধবার বিকেলে সোহাগ তার শ্বশুরবাড়িতে এসে ছেলে লাবিবকে সঙ্গে নিয়ে যান। এরপর সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ির নিকটস্থ একটি স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সোহাগই তার সন্তানকে হত্যা করেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন