নজর বিডি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার রাতে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। 

ঢালিউড

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

আগামী রোববার (৫ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই তথ্য জানান তিনি। যদিও তিনি ঠিক কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

ফেসবুক পোস্টে এই বর্ষীয়ান অভিনেতা লেখেন, "ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।"

সোহেল রানার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও সাধারণ ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন। প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসা কামনা করে অনেকেই পোস্ট করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সোহেল রানা এক অবিস্মরণীয় নাম। ১৯৭২ সালে কালজয়ী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে ঢালিউডে তাঁর যাত্রা শুরু। এরপর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন এবং বিপুল জনপ্রিয়তা লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার রাতে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। 

ঢালিউড

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

আগামী রোববার (৫ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই তথ্য জানান তিনি। যদিও তিনি ঠিক কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

ফেসবুক পোস্টে এই বর্ষীয়ান অভিনেতা লেখেন, "ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।"

সোহেল রানার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও সাধারণ ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন। প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসা কামনা করে অনেকেই পোস্ট করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সোহেল রানা এক অবিস্মরণীয় নাম। ১৯৭২ সালে কালজয়ী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে ঢালিউডে তাঁর যাত্রা শুরু। এরপর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন এবং বিপুল জনপ্রিয়তা লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত