নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

সদর হাসপাতালে রোগীর চাপে স্বস্তি ফেরাতে ‘নজেকশিস’-এর পক্ষ থেকে ফ্যান প্রদান

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে সহায়তা হিসেবে দুটি পাক ফ্যান প্রদান করেছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি “নজেকশিস”

‘নজেকশিস’

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)। হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কথা বিবেচনা করে সংগঠনটির পক্ষ থেকে দুটি পাক ফ্যান প্রদান করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এই ফ্যান দুটি তুলে দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে ফ্যান গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ আব্দুস সামাদ এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহাফুজ রায়হান।

অন্যদিকে ‘নজেকশিস’-এর পক্ষে উপস্থিত ছিলেন মোহা. তরিকুল আলম সিদ্দিকি, সভাপতি। মো. বাবুল আখতার, সাধারণ সম্পাদক। মো. শারওয়ার আলম, সহ-সভাপতি। ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক। মো. নুরুল ইসলাম, সহ-সম্পাদক। এছাড়াও সদস্য মো. রানা, মো. ইকবাল হোসেন ও মো. শামসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্যান হস্তান্তরকালে বক্তারা বলেন, সদর হাসপাতালে বর্তমান পরিস্থিতিতে রোগীর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এভাবে এগিয়ে আসা প্রয়োজন। নজেকশিস ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সদর হাসপাতালে রোগীর চাপে স্বস্তি ফেরাতে ‘নজেকশিস’-এর পক্ষ থেকে ফ্যান প্রদান

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে সহায়তা হিসেবে দুটি পাক ফ্যান প্রদান করেছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি “নজেকশিস”

‘নজেকশিস’

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)। হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কথা বিবেচনা করে সংগঠনটির পক্ষ থেকে দুটি পাক ফ্যান প্রদান করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এই ফ্যান দুটি তুলে দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে ফ্যান গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ আব্দুস সামাদ এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহাফুজ রায়হান।

অন্যদিকে ‘নজেকশিস’-এর পক্ষে উপস্থিত ছিলেন মোহা. তরিকুল আলম সিদ্দিকি, সভাপতি। মো. বাবুল আখতার, সাধারণ সম্পাদক। মো. শারওয়ার আলম, সহ-সভাপতি। ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক। মো. নুরুল ইসলাম, সহ-সম্পাদক। এছাড়াও সদস্য মো. রানা, মো. ইকবাল হোসেন ও মো. শামসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্যান হস্তান্তরকালে বক্তারা বলেন, সদর হাসপাতালে বর্তমান পরিস্থিতিতে রোগীর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এভাবে এগিয়ে আসা প্রয়োজন। নজেকশিস ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত