‘লিঙ্গ পরিচয় গোপনের’ অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘লিঙ্গ পরিচয় গোপনের’ অভিযোগে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রমের দায়ে রেদোয়ান ইসলামের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ বাতিল করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে রেদোয়ান ইসলামের ‘ট্রান্সজেন্ডার’ হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, রেদোয়ান ইসলাম তার জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় যে, তিনি অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছেন। তথ্য গোপনের এই সুনির্দিষ্ট অভিযোগেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে এক ভিডিও বার্তায় রেদোয়ান ইসলাম বলেন, "যোগ্যতা অনুযায়ী আমাকে সাংস্কৃতিক অঙ্গনের কর্মী হিসেবে যুক্ত করা হয়েছিল। আমি মনে করি মানুষের যোগ্যতাটাই মুখ্য, সে ছেলে না মেয়ে তা বড় বিষয় নয়।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন