নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২

জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষের ভালোবাসা ও দোয়া আমার পাশে ছিল।’

মঙ্গলবার (০৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, "আমি বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। কারণ, দলীয় মনোনয়ন না পাওয়ার ফলেই আমি বুঝতে পেরেছি দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা। কেবল দলীয় গণ্ডির ভেতর থেকে নির্বাচন করলে এই সৌভাগ্য আমার হতো না।" তিনি আরও জানান, অনেক নেতাকর্মী বহিষ্কারের ভয় উপেক্ষা করে তার জন্য কাজ করেছেন এবং তাকে ছেড়ে যাননি।

বক্তব্যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, "প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। এই ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারে দীর্ঘদিনের আলোচনা রয়েছে এবং বিএনপিও তার ‘ভিশন ২০৩০’ ও ‘৩১ দফা’য় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে।"

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমাদের প্রত্যাশা ছিল এবার রাষ্ট্রপতি মন্ত্রিসভার অনুমোদিত ভাষণের বাইরে নিজের মতো করে বক্তব্য দিতে পারবেন। কিন্তু এবারও তাকে নির্ধারিত ভাষণই দিতে হলো। আমরা যদি রাষ্ট্রপতিকে এতটুকু স্বাধীনতা দিতে না পারি, তবে ভারসাম্যের কথা বলা অর্থহীন।"

বক্তব্যের শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে পরম স্নেহে রাজনীতিতে এনেছিলেন। এই সংসদে তার যে অনুপস্থিতি, সেই অপূর্ণতা কোনোদিন পূরণ হওয়ার নয়।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত