সংস্থাটি বৈশ্বিক মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, প্রবাসীদের আইনি সহায়তা প্রদান এবং জলবায়ু ও শরণার্থী সংকটসহ বিভিন্ন মানবিক ইস্যুতে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। সংগঠনটি জাতিসংঘের মানবাধিকার সনদের আলোকে কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট সমাজসেবক মোজাফফর আহমেদকে সভাপতি করে উপদেষ্টা পরিষদ এবং একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন রাজনৈতিক বিশ্লেষক ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মানবাধিকার কর্মী ও অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (RONPAB)-এর সভাপতি কাজী আওলাদ হোসেন। তিনি ‘বাংলা৫২টিভি’ ও ‘বাংলা৫২নিউজ’-এর স্বত্বাধিকারী।
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন পিয়ার জর্জ কারেন্সি, এডভোকেট লুডোভিকা বাস্তরী, ব্যারিস্টার শারমিন তাবাসসুম মাহমুদ, মাহবুব মোল্লা সোহাগ, সরদার সাইদুল করিম, লুৎফর রহমান হিমু, রেহান উদ্দিন দুলাল, মো. শাহাবুদ্দিন খান, আবুল কালাম আজাদ, নাজমিন সুলতানা ও ডা. বিকাশ চন্দ্র সরকারসহ আরও অনেকে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম খান ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক লেফটেন্যান্ট মো. শহীদুল্লাহ (অব.), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল হাসান পলাশ, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির হোসেন, তথ্য-গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রচার সম্পাদক কাজী আশিকুর রহমান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এরশাদ হোসেন চৌধুরী, আব্দুল কাদের, রাশেদুল ইসলাম, লাবিবজ্জামান বকশি, সিকদার বিপ্লব, আফরিন তাবাসসুম, মো. ইসমাইল হোসেন, গোলাম আহমেদ সবুজ, জুয়েল ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য, সংস্থাটির আন্তর্জাতিক সদর দপ্তর ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে অবস্থিত।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আওলাদ হোসেন বলেন, “মানুষ ও মানবতার সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য—দেশে ও বিদেশে সর্বত্র মানবতার কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন