নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

টিফিন খেয়ে ৩০ স্কুল শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৬ জন

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে অন্তত ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুর 

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে অন্তত ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।

সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে ‘সমতা ট্রেডার্স’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাউরুটি ও ডিম বিতরণ করে। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। অসুস্থদের মধ্যে পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছয় শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার শিকার উল্লেখযোগ্য বিদ্যালয়গুলো হলো— পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ মারুফ হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগেও ডিলারদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টিফিন খেয়ে ৩০ স্কুল শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৬ জন

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে অন্তত ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুর 

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে অন্তত ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।

সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে ‘সমতা ট্রেডার্স’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাউরুটি ও ডিম বিতরণ করে। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। অসুস্থদের মধ্যে পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছয় শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার শিকার উল্লেখযোগ্য বিদ্যালয়গুলো হলো— পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ মারুফ হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগেও ডিলারদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত