বাংলাদেশ পুলিশ-এর জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পৃথক অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মোঃ সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মোঃ মুন্না (৩২), মোঃ আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২) এবং শেখের ভিটা এলাকার মোঃ রাশেদ মোশারফ বাবু (৩১)।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইয়ূম জানান, জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জের কাউনিয়ার চর বাজার এলাকায় এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ শাহজাহান-এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অপরদিকে রাত ৮টা ৪০ মিনিটে জামালপুর-শেরপুর মহাসড়কের ছনকান্দা এলাকায় এসআই আপেল মাহমুদ ও এসআই মোঃ এহসানুল হক-এর নেতৃত্বে অভিযান চালিয়ে অপর চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ১ লাখ টাকা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (১০ এপ্রিল) সকালে তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সামাজিক সচেতনতার পাশাপাশি সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং মাদকাসক্তদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জানান, জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন