নরসিংদীতে একটি কুলখানির অনুষ্ঠানে খাবার খেতে আসা মানুষের হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)-এর নাম জানা গেছে। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে বড় পরিসরে খাবারের আয়োজন করা হয়।
এতে আশপাশের এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হন। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হলে সবাই একসঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রচণ্ড হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, আহতদের মধ্যে চারজন তাদের হাসপাতালে চিকিৎসাধীন এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার জানান, এই অনুষ্ঠানের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। অন্যদিকে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন