২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর মেলানোর সময় মো. হিজবুল্লাহ ইসলাম অভি নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধীনে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওই শিক্ষার্থীর আচরণে সন্দেহ পোষণ করেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অনুসন্ধানে দেখা যায়, তিনি মোবাইলের মাধ্যমে গুগল জেমিনি (Google Gemini) ব্যবহার করে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
নোবিপ্রবি উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক জানান, পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় বরদাস্ত করা হবে না। কঠোর নজরদারির কারণেই এই জালিয়াতি ধরা পড়েছে।
এদিন নোবিপ্রবিসহ মোট ৭টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০,৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭,৮০১ জন, অর্থাৎ উপস্থিতির হার ছিল ৭২.২৫ শতাংশ। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব সক্রিয় ভূমিকা পালন করেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন