জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সরিষাবাড়ী পৌরসভায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সরিষাবাড়ি উপজেলা বিএনপির সন্মানিত সদস্য , উপজেলা যুবদলের যুগ্ম আহ্ববায়ক মো: রুহুল আমিন সেলিম (বেলজিয়াম সেলিম)
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় আসন্ন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা চলছে। সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন সেলিম (বেলজিয়াম সেলিম)।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বিশেষ করে প্রতিকূল সময়ে দলের কর্মীদের পাশে থাকা এবং জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির নেতৃত্বে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখায় তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
মো. রুহুল আমিন সেলিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। ১৯৯১ সালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার কলেজে ছাত্রদলের রাজনীতিতে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। রাজনৈতিক কারণে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি বেলজিয়াম বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিদেশের মাটিতে আওয়ামী শাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানেও একাধিকবার হামলা চালানো হয়েছে।
নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও পূজা মন্ডপে অনুদান প্রদানসহ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ বিতরণের মতো মানবিক কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। ক্লিন ইমেজ ও সমাজসেবক হিসেবে দলমত নির্বিশেষে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মো. রুহুল আমিন সেলিম বলেন, "আমি নিজেকে দুর্নীতিমুক্ত রেখে সরিষাবাড়ী পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তরিত করতে চাই। জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির হাতকে শক্তিশালী করতে এবং বেকারত্ব দূর ও দরিদ্র মানুষের সেবায় আমি আজীবন কাজ করে যাব।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন