ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নয়াগান’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। পাইরেসির এই থাবায় বড়সড় ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।
ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নয়াগান’ মুক্তির আগেই পাইরেসির কবলে পড়েছে। অনলাইনে সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ ফাঁস হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পুরো দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
সিনেমাটি অনলাইনে বিভিন্ন থার্ড পার্টি সাইটে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি সরাসরি সরকারের সমালোচনা করে বলেন "সরকার যদি কঠোর হাতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড দমন না করে, তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কখনো পাইরেসির ক্ষতি থেকে নিস্তার পাবে না। এটি অত্যন্ত বেদনাদায়ক। অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
থালপতির সিনেমার এই বিপর্যয়ে সংহতি জানিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লেখেন, "এমন ঘটনা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে। এটি শুধু একজন অভিনেতার বিষয় নয়; একটি সিনেমার সঙ্গে পরিচালক ও প্রযোজকের কঠোর পরিশ্রম ও স্বপ্ন জড়িয়ে থাকে।"
এর আগে অভিনেতা কমল হাসান ও চিরঞ্জীবীও এই পাইরেসি চক্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকের মতে, এই ধরনের বড় বাজেটের সিনেমা মুক্তির আগে ফাঁস হওয়া নিরাপত্তার বড়সড় গলদ।
গত শুক্রবার ‘জানা নয়াগান’-এর নির্মাতারা একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তারা দর্শকদের অনুরোধ করেছেন যেন ফাঁস হওয়া ক্লিপগুলো কেউ শেয়ার না করেন। পাইরেসি রুখতে তারা ইতিমধ্যে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন