নজর বিডি

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানী

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাতে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায় যে, মিরপুর-২ এর এফ ব্লক সংলগ্ন লাভ রোডে কিছু অস্ত্রধারী অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে সোহেল ও হানিফকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশিকালে হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানী

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাতে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায় যে, মিরপুর-২ এর এফ ব্লক সংলগ্ন লাভ রোডে কিছু অস্ত্রধারী অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে সোহেল ও হানিফকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশিকালে হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত