নজর বিডি
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

‘বর তুমি কার?’ প্রবাসী যুবককে ঘিরে তোলপাড়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবকদের সম্মতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে প্রবাসী বাবু মিয়ার একাধিক বিয়ের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনা জানাজানির পর এলাকাবাসী ওই প্রতারক যুবকের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বর তুমি কার?

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবকদের সম্মতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে প্রবাসী বাবু মিয়ার একাধিক বিয়ের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

ঘটনা জানাজানির পর রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে প্রতিবাদকারীরা অভিযুক্ত বাবু মিয়ার ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একটি পোস্টারে লেখা ছিল— ‘বর তুমি কার!’

স্থানীয় সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী বাবু মিয়া—যিনি মৃত আবেদ আলী দর্জির ছেলে—কাজী অফিসে কোনো নিবন্ধন ছাড়াই প্রবাসে থাকা অবস্থায় ভিডিও কলের মাধ্যমে একই গ্রামের জয়নাল দর্জির কলেজ পড়ুয়া মেয়েকে প্রথম বিয়ে করেন। এর কিছুদিন পর একইভাবে পার্শ্ববর্তী নওদাবস গ্রামের সিরাজুল হকের মেয়েকেও দ্বিতীয় বিয়ে করেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, একই সাথে একাধিক বিয়ে করে বাবু মিয়া দুই পরিবারের সাথেই প্রতারণা করেছেন। এটি সামাজিক মূল্যবোধের ওপর চরম আঘাত। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে অভিযুক্ত বাবু মিয়ার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘বর তুমি কার?’ প্রবাসী যুবককে ঘিরে তোলপাড়

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত